• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

পানি নিষ্কাষনের রাস্তা বন্ধ

সলঙ্গায় শত শত একর জমি জলাবদ্ধতা

Lovelu / ১৩৮ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের সলঙ্গায় অপরিকল্পিত ভাবে পুকুর খননে শত শত একর ফসলী জমি জলাবদ্ধ অবস্থায় পানির নিচে ডুবে আছে।ভুমি ব্যবস্থাপনা নীতিমালার তোয়াক্কা না করে উর্বর দো-ফসলী জমিতে যত্রতত্র পুকুর খননে জলাবদ্ধতায় পতিত আছে কৃষকের এ সব জমি।এ সমস্যার জরুরি সমাধান না হলে কৃষকের পেটে ভাত জুটবে না। তাই বাঁচতে চায় এ এলাকার ভুক্তভোগী কৃষককুল।

ইতিমধ্যেই প্রতিকার চেয়ে ৫/৬ টি গ্রামের কয়েকশত ভুক্তভোগী কৃষকদের স্বাক্ষরিত দরখাস্থ ইউএনও, উল্লাপাড়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে দাখিল করেছেন।পানি নিষ্কাষনের রাস্তা বন্ধ করে এলাকার প্রভাবশালী মহল কয়েকটি গ্রামে শতাধীক পুকুর খনন করেছে।জলাবদ্ধতায় আবাদী জমিগুলো বছরের ৭/৮ মাস পানিতে ডুবে থাকে।এ কারনে রোপা ধান,সরিষা আবাদ থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার কৃষকেরা।সলঙ্গা থানার পশ্চিম এলাকা আগরপুর, খোর্দ্দসিমলা, কালিকাপুর,মমরইল, আমশড়াসহ বেশ কয়েকটি গ্রামের কৃষকদের কৃষি জমিতে গিয়ে দেখা গেছে এমন করুণ দৃশ্য।

কয়েকটি গ্রামের বিস্তীর্ণ মাঠের শত শত একর কৃষি জমিতে শুধুই আগাছা,কচুরি আর ঘাসে ভরে গেছে।পানিতে নিমজ্জিত আছে এসব জমি। সরেজমিনে গিয়ে কৃষকদের জীবনমান চরম বিপর্যয়ের সন্মুখীন বলে দেখা গেছে।ধান উৎপাদন আগের চেয়ে কমে গেছে।খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে আশঙ্কাজনক হারে।

ভুক্তভোগী কৃষকেরা জানান,এ এলাকার জমিগুলোর মাটি ছিল উর্বর।বছরে ২/৩ টি ফসল চাষ করা যেত।এক শ্রেণীর প্রভাবশালী, ভুমিদস্যুরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আর কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজসে পানি পানি নিষ্কাষনের পথ বন্ধ করে এভাবে শতশত পুকুর খনন করায় এমন দুর্যোগ অবস্থার সৃষ্টি হয়েছে।ভাদ্র মাসে যে এলাকার জমিতে পানি থাকতো না। সেখানে কার্তিক-অগ্রহায়ণ মাসেও জমিতে পানি আটকে আছে।শুধু বোরো মৌসুমে একটা ফসলের আবাদ হয়।পানি নামতে দেরি হওয়ায় সে বোরো আবাদও ফলন ভালো হয় না।

অভিযোগকারীদের একজন হাবীবুর রহমান জানান,আগে বন্যার পর এসব জমিতে সরিষা চাষ হত।সর্বনাশা পুকুর খননের পর হতে এখন সব জমি বিল হয়ে গেছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন,এলাকাবাসীর লিখিত অভিযোগটি বিএডিসি কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছি।তিনি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে অবশ্যই কৃষকের দুর্ভোগের বিষয়টি দেখা হবে।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত পুর্বক পানি নিষ্কাষনের আশু ব্যবস্থা না করলে এ এলাকার কৃষকদের আর্থিক মেরুদন্ড ভেঙ্গে অচল হয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category