নিজস্ব প্রতিবেদক :
মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারসহ বিভিন্ন এলাকায় শেখ হাসিনা সরকারের পতনে ছাত্র জনতার বিরোধী দলের আনন্দ মিছিল হয়েছে।
দুপুর ২ টা থেকে বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল স্হানীয় বাজারে এসে জমা হতে থাকে। বিকেল ৩ টায় জনসমুদ্রে পরিণত হয় ছাত্র জনতার আনন্দ মিছিল। নানা শ্লোগানে মুখরিত মিছিল বিভিন্ন সড়কসহ না বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
বিভিন্ন স্হানে আনন্দ মিছিল শেষে ছাত্র জনতা এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তারা জনতার এই বিজয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা সবাইকে আনন্দ মিছিল শেষে শান্তিপূর্ণ ভাবে যার যার বাড়িতে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন।