• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের চেক প্রদান

সরকারের উন্নয়নের চলন্ত ট্রেনে সকল শ্রেণির মানুষ এখন যাত্রী ……অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২২০ Time View
Update : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

আলহাজ্ব অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চলন্ত ট্রেনে সকল শ্রেণির মানুষ এখন যাত্রী। তাদের গন্তব্য সুষ্ঠু সুন্দর জীবন মানে পৌঁছান। আর এই চলন্ত ট্রেনে অদ্বিতীয় চালক মানবতা মা জননেত্রী শেখ হাসিনা। যার বিকল্প এই ভুখণ্ডে নেই। দলমত নির্বিশেষে সকলের জন্য তার মন কাঁদে। যার ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে আর্থিক সহায়তা দিতে সক্ষম হয়েছি। রবিবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশ যেন সম্মানের সাথে মাথা উঁচু করে চলতে পারে- সে লক্ষ্যে এ দেশকে একটি ক্ষুধা ও দরিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে তাঁর সরকার তৃণমূল মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। যদি আমরা একটি দরিদ্রমুক্ত দেশ গড়তে চাই, তবে আমাদের সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে হবে। আমরা যদি দেশের ব্যবসা-বাণিজ্যে বাড়ানোর পাশাপাশি শিল্পায়নের দ্রুত বিস্তার ঘটাতে চাই, তবে আমাদের নিজস্ব বাজার সৃষ্টি করতে হবে। আর এ জন্যই সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতা বাড়ানো জরুরি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস ।

আরো বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংবাদিক জাকির হোসেন বাদশা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান।
উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, মতলব উত্তর থানার উপপরিদর্শক (এস আই) মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ’সহ দলীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category