• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

সরকারি নির্দেশ অমান্য করায় মতলবে ১৬ জেলে আটক

Lovelu / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

শহিদুল ইসলাম খোকন :

সরকারি নির্দেশনা অমান্য করে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকার করতে যাওয়ায় ১৬ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। ২৩ ও ২৪ অক্টোবর মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়।

আটককৃতরা হলো – নারায়নগঞ্জ সদরের আলীরটেক দক্ষিণ কুড়ের পাড় গ্রামের মৃত আলী আক্তারের ছেলে আবু আবু সালাম(৩০), হাফিজ উদ্দিন মোল্লার ছেলে সাদ্দাম হোসেন(৩৪), তার ভাই মোঃ আলী হোসেন(৩৫), সোলায়মান হোসেনের ছেলে মোঃ রাকিব হোসেন(২৫), তার ভাই মোঃ সজিব(১৯), মৃত আব্দুল হান্নানের ছেলে মোঃ শাহীন(৩২), শুক্রুর আলীর ছেলে মোঃ দ্বীন ইসলাম(২৭), মৃত আরাফাত আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(৪০), ইউসুফ আলীর ছেলে মোঃ আলী(২৫), মৃত বাদশা মিয়ার ছেলে আলমগীর (৩৮), মৃত আওলাদ হোসেনের ছেলে মোঃ রাকিবুল (২৬), সুমন মিয়ার ছেলে মোঃ শুভ (১৯)।আটককৃতদের কাছ থেকে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

এছাড়াও মুন্সিগন্জ জেলার গজারিয়া উপজেলার ধনুশকার কান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে তোফাজ্জল হোসেনে (৩০), সূরুজ ঢালীর ছেলে ইয়াকুব ঢালী (৩১), আব্দুল আউয়ালের ছেলে ফারুক (৪১) ও হানিফ ঢালীর ছেলে সজিব (২৫) কে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলছে। সেই সেই অভিযানের অংশ হিসেবে উপজেলার মেঘনা নদী থেকে ১৬ জেলেকে আটক করি। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আাইন ১৯৫০ (সংশোধন ২০২৩) ধারা আইনে ১২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ছাড়াও আরও ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার করে জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category