• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Headline
অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী

সমাজে নারী ও পুরুষের সমতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: ইউএনও মাহমুদা কুলসুম মনি

Lovelu / ২৫২ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার(২২ অক্টোবর-২০২৫) সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। 

সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারির সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাছিমা আক্তার। বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আক্তারুজ্জামান ও শিক্ষার্থী তোয়া সরকার

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, কন্যা শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করতে হবে । কন্যা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, শিক্ষার সমান সুযোগ ও নেতৃত্ব বিকাশে সকলকে কার্যকর ভূমিকা নিতে হবে।সমাজে নারী ও পুরুষের সমতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ বিষয়টি খেয়াল রেখে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করতে হবে।

তিনি বলেন, বাল্যবিবাহ দেওয়া একটি অপরাধ। এখনও অভিভাবকরা মেয়েদের বাল্যবিবাহের দিকে ঠেলে দেন। তা করা যাবে না। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সামাজিক ভাবে এগিয়ে আসতে হবে।

সবশেষে ইউএনও মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে  উপস্থিত ছাত্রীদের বাল্যবিবাহ প্রতিরোধে  শপথ বাক্য পাঠ করানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category