• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

মতলব উত্তর  উপজেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত 

সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

Lovelu / ১৮৫ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর  মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন,আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবো না  মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে মতলবের মাটিতে কাউকে ছাড় দেয়া হবে না । কোনো মাদক ও সন্ত্রাসের ঠাঁই হবে না। মতলববাসীর সহযোগিতায় আমরা এ অঞ্চলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করবো।

 

শনিবার (১১ এপ্রিল-২০২৬) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক গ্রামে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে  তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন,  আমি জাতীয় সংসদে চাঁদপুর-২ আসনের উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। মতলববাসীর দীর্ঘদিনের স্বপ্ন মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু বাস্তবায়নের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেছি। এছাড়া এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়েও কাজ করছি।

 

ড. জালাল উদ্দিন এমপি বলেন, ধনাগোদা নদীর ওপর কচুরিপানা জমাট বেঁধে থাকায় লঞ্চসহ বিভিন্ন নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এ সমস্যা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি

 

মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খানের সভাপতিত্বে বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমুর সঞ্চালনায়

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু,  সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন এবং জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু সহ বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নানের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category