• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ সভা

সঠিক সময়ে শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন —- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম

Lovelu / ২৫৯ Time View
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩

গোলাম নবী খোকন:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন সঠিক সময়ে শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যখনই নির্বাচন আসে তখনই স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি -জামাত ষড়যন্ত্র শুরু করে। ষড়যন্ত্র করে কোন লাভ নেই, নির্বাচনের প্রস্তুতি নিন।

শনিবার(১৭ জুন) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাথা ভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন শেখ হাসিনার সরকারের নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। তার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির হাওলাদার সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াসুর রহমান, সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সেলিম মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, বাংলাদেশ ছাত্রলীগ সাবেক সদস্য মোসাদ্দেক হাওলাদার মামুন, সাবেক ছাত্রনেতা মুহিবুল হক চৌধুরী সুমিত, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য নুরুজ্জামান রিপন,মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ,মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার আহমেদ রোকন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল হাসান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফকরুল ইসলাম রনি, সাবেক ছাত্রনেতা আল আমিন সরকার , মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ জোবাইর আহমেদ জনি, আওয়ামী লীগ নেতা মন্জুর আহমেদ সরদার, তাফাজ্জল হোসেন মিয়াজী, জিল্লুর রহমান, শাহাদাত হোসেন, স্বপন মিয়া, মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সজীব মুন্সি, সাব্বির আহমেদ, আরিফুল ইসলাম শাওন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category