• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে জহিরাবাদ ইউনিয়নে শান্তি ও উন্নয়ন সমাবেশ

সঠিক সময়ে আওয়ামীলীগ সরকারের অধিনেই নির্বাচন হবে …. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

Lovelu / ১৯৮ Time View
Update : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

গোলাম নবী খোকনঃ

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী   মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন একেবারে সন্নিকটে, ঘরে বসে থাকার আর সুযোগ নেই, সে জন্য আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ কে সু -সংগঠিত  করে তুলতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারও ক্ষমতায় আনতে হবে। বিএনপি জামাত শুধু লাফালাফি করতে পারবে কিন্তু কোন কাজ হবে না। সঠিক সময়ে নির্বাচন হবে এবং আওয়ামীলীগ সরকারের অধিনেই নির্বাচন হবে।

১৪ অক্টোবর  (শনিবার) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জয়পুর নাওভাঙ্গা উচ্চ বিদ্যালয়  জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে শান্তি ও  উন্নয়ন সমাবেশে  প্রধান অতিথি হিসেবে  তিনি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ একটি সুশৃংখল রাজনৈতিক দল।আমরা বঙ্গবন্ধু আদর্শে রাজনীতি করি, আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ থাততে চাই।

তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন। নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিন।

জহিরাবাদ  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজী মুক্তার হোসেনের সভাপতিত্বে ও জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুকবুল হোসেনের  সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, যুগ্ন আহবায়ক গাজী আইয়ূব আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান, শ্রমিক নেতা লায়ন মোঃ ফারুক আহমেদ তিতাস,  আওয়ামীলীগ নেতা গাজী কামাল হোসেন, ফরাজী কান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, উপজেলা যুবলীগের  সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা ছাত্র লীগের সাবেক সদস্য বাপ্পী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন শরীফ, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন  আওয়ামীলীগের  সভাপতি আজমল হোসেন চৌধুরী, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর শুকুর মৃধা, একলাশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহান নেতা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক সরকার, ছাত্র লীগ নেতা রহমত উল্লাহ লিখন, উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ন আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, উপজেলা ছাত্র লীগের সদস্য বাপ্পী, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সম্রাট গাজী, ইউনিয়ন আওয়ামীলীগের সেচ্ছাসেবক লীগের সভাপতি তানজির আহম্মেদ শিশির, জহিরাবাদ ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার পাপ্পু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category