আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজে ২০ ফেব্রুয়ারী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণঅনুষ্ঠিত হয়।
হাঁসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভনিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের সভাপতিত্বে,এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী,এম,পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান খান, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন খান, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,হাঁসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, সদস্য সচিব মোঃ জামাল উদ্দিন , স্কুল শখার অভিভাবক সদস্য আল- আমিন শেখ,চন্দন সাহা কলেজ শাখার অভিভাবক সদস্য, ইসমাইল হোসেন, দাতা সদস্য, এ,এস,এম মুসা খান , হাঁসাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন আহমেদ,সাধারণ সম্পাদক ওবায়দুল শেখ,ছাত্র লীগের সভাপতি শাকিল দেওয়ান সামির, ছাত্র -ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।