আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাগরভাগ গ্রামের শিকদার বাড়ি হইতে প্রাইমারী স্কুলের পর্যন্ত এরাস্তাটি দীর্ঘদিন বিরোধের কারণে জনও যান চলাচল বন্ধ ছিল। ৬সেপ্টেম্বরে বিকেলে বিকেলে এ সমস্যার সমাধান হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু বক্কর সিদ্দিক, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, সার্ভেয়ার মোসলেম উদ্দিন, সহকারী তহসিলদার গোলাম কিবরিয়া, ইউপি সদস্য আনজাম মাসুদ লিটন প্রমুখ।
জানা যায়, দীর্ঘদিন ধরে নাগরভাগ গ্রামের শিকদারবাড়ীর ১৩টি পরিবার যাতায়াতের কোন রাস্তা না থাকায় জনও যান চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছিল।এ রাস্তটিদেওয়াল করে আটকে রাখায়।এ
রাস্তা নির্মান ওবিরোধ মীমাংসার একাধিকবার স্থানীয় ভাবে শালিশও হয়। কিন্তু সমাধান হয়নি।
অবশেষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে রাস্তা নিয়ে দুইপক্ষের বিরোধ সমাধান করে দেন।