আব্দুল মান্নান সিদ্দিকী
মিডিয়া ফোরাম এর অঙ্গীকার, মাদক করবো পরিহার’ শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম ৫ বছর উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ফুটবল ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগষ্ট শনিবার বিকেলে শিশু পরিবার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় ।
খেলাটি উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা নায়েব আমীর মাওলানা আবুল কালাম আজাদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাড়িখাল ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল হাই মুন্সী, সেক্রেটারি আবু সুফিয়ান, শিশু পরিবারের অফিসার
সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ প্রীতি ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করে মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম (আঞ্চলিক শাখা) ও ভাগ্যকুল শিশু পরিবার।
প্রথমার্থে ১ গোলে এগিয়ে যায় ভাগ্যকুল শিশু পরিবার।
দ্বিতীয়ার্ধের আরো ২টি গোলে করে মোট গোল ৩টি। শেষে ০-৩ গোলে পরাজয় হয় মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম (আঞ্চলিক শাখা)।