• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪ মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় বিক্রয় প্রতিনিধি খোকনের মৃত্যু শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস

শ্রীনগরে মাছ ও সবজি বাজারে ক্রেতা উপস্থিতি কম বিক্রেতা হতাশ

Lovelu / ২৪৯ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাছ ও সবজি বাজারে পবিত্র মাহে রমজানের পূর্বেও শুরু হওয়ার পর দুই দিন সবজি ও মাছের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়।

৯ মার্চ ৮ রমজান এ প্রতিনিধি বাজার পরিদর্শন করার সময় বিক্রেতারা জানান, রমজানের পূর্বের দিন ও পরের দু’দিন ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও পবিত্র মাহে রমজানের দিনগুলো যতই শেষের দিকে যাচ্ছে বাজারে ক্রেতাদের উপস্থিতি ততই কমে যাচ্ছেএতে তারা হতাশ ।রমজান মাসে কি ভাবে তাদের সংসার চলবে তারা তারা জানেন না ।

মাছ বিক্রিতা সাগর জানান ,রোজা শুরু হওয়ার পর হতেই মাছের বাজারে ক্রেতাদের উপস্থিতি নাই বললেই চলে।ক্রেতার উপস্থিতি কম হওয়ায় আড়ত হতে যে দামে মাছ ক্রয় করেন অনেক ক্ষেত্রে
তার চেয়ে কম দামেও মাছ বিক্রি হচ্ছে ।এতে তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ।

অপরদিকে বাজারে প্রচুর পরিমাণ সবজি উঠলেও ক্রেতাদের উপস্থিতি কম বলে জানালেন সবজি বিক্রেতা আনোয়ার হোসেন ও বিশু সহ উপস্থিত সবজি বিক্রেতারা ।

ক্রেতা নূরে আলম এ প্রতিনিধিকে জানান,মাহে রমজানে মুসল্লিরা রোজা রাখার ফলে ইফতারিতে বিভিন্ন প্রকার ফলমূল দিয়ে ইফতারি করেন এবং ভোর রাতে বেশির ভাগ রোজাদার হালকা খাবার খান ।তাই ভোর রাতে সেহেরিতে মাছ ও সবজি খাওয়া হয় না বললেই চলে।যার প্রভাব পড়েছে সবজি ও মাছ বাজারে
এ কারণে ক্রেতাদের উপস্থিতি কম বলে তিনি অভিমত ব্যক্ত করেন ।

এছাড়া অনেকেই পরিবার বর্গের নতুন পোশাক ক্রয়ে শপিং মলে ও প্রসাধনী ক্রয় করতে প্রসাধনী ক্রয় দোকান নিয়েই ব্যস্ত আছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category