আব্দুল মান্নান সিদ্দিকী:
পবিত্র শাবান মাসের শবে বরাত উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লীরা নফল নামাজ শেষে অনেকেই রোজায় শরিক হয়েছেন ।
মুসুল্লিরা ইফতারির মাধ্যমে রোজা শেষ করেন। ইফতারের প্রধান উপকরণ হচ্ছে ফলএর পাশাপাশি অনেকে পিয়াজু, বুড়া ,ছোলা সহ বিভিন্ন প্রকার ইফতার সামগ্রী দিয়ে ইফতার করে থাকেন ।
অনেকে সময় ও সুযোগের অভাবে ইফতার সামগ্রী তৈয়ার করতে পারেন না ।তাই ভরসা করতে হয় ইফতারের দোকান গুলোর উপর ।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আল আমিন বাজারেভাসমান দোকানে,১৫ ফেব্রুয়ারি বিকেলে বিক্রি হচ্ছিল ইফতারসামগ্রী।
ভাসমান ইফতারি দোকানে ইফতারি ক্রয় করতে নারী-পুরুষ ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে ।
ক্রেতা মেহেরুন্নেসা জানান ,তিনি রোজা রেখেছিলেন কিন্তু ইফতারও বানানো সম্ভব হয়নি তাই বাজারে এসেছেনইফতার কিনতে। অনুরূপভাবে নুর ইসলাম ওএসেছিলেন ইফতার ক্রয় করতে।
ভাসমান ইফতার বিক্রেতা ইসমাইল জানান ,তার ইফতার বিক্রি খুবইভালো হয়েছে ।এক মুহূর্তের মধ্যেই তার সকল ইফতার সামগ্রী বিক্রি হয়ে গেছে।