• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline
ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ

শ্রীনগরে বাজারে ভরপুর শীত কালীন সবজি

Lovelu / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী:

শীত মৌসুম শুরু হওয়ার পর হতেই মুন্সিগঞ্জ শ্রীনগরের বাজার গুলোতে শীতকালীন সবজিতে ভরপুর হওয়ায় ক্রেতা বিক্রেতার মাঝে ফিরেছে স্বস্তি ।

সবজি চাষী শাহ আলম জানান ,এবার বর্ষার মৌসুমে শেষ দিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার পর যেসব কৃষক উচ্চ জমি গুলোতে সবজি চাষ করেছিল সে সব সবজির ফলন ভালো হওয়ায় শীত মৌসুম শুরুতেই জমি হতে সবজি উত্তোলন করে তা বাজারে বিক্রি করতে পারছেন ।

সবজি বিক্রেতা আলমগীর জানান ,সবজি জমি হতে কৃষকের শীতকালীন সবজি বাজারে আসায় ও আড়তে প্রচুর পরিমাণ সবজি থাকায় সবজির বাজার নিয়ন্ত্রণে চলে এসেছে ।

প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা,মূলা ২০ টাকা,শীম ৫০ থেকে ৬০ টাকা ,কাঁচামরিচপ্রতি কেজি ৬০ টাকা ,পেঁয়াজ দেশি নতুন ৬০ টাকা,ধনিয়া পাতা ৬০ টাকা ,উস্তাস ,করল্লা ৬০ টাকা ,বেগুন৬০ টাকা ,পেঁপে ৩০ টাকা ,টমেটো ১২০ টাকা ,গাজর ৭০ টাকা, পটল ৫০ টাকা ।প্রতি পিচ ফুলকপি ৪০-৫০ টাকা ,বাঁধাকপি ৫০ টাকা ,লাউ ৫০-৬০টাকা,লাল শাক ,মূলা শাক প্রতি আঁটি ১০ টাকা ,ডাটা ২০ টাকা, লাউডুগা ৩০ টাকা ,শসা, ক্ষীরাই প্রতি কেজি ৫০ টাকা সহ

সকল প্রকার সবজিতে বাজার ভরপুর।সবজির দাম ক্রেতাদের নিয়ন্ত্রণে থাকায়ক্রেতা বিক্রেতা উভয় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
সবজি ক্রেতা তাওহিদুল ইসলাম জানান ,বাজারে প্রচুর পরিমাণ শীতকালীন সবজিতে ভরপুর হওয়ায় এবং বাজারে সবজির দাম নিয়ন্ত্রনে আসায় অনেকদিন পর তিনি তার মনের মত সবজি ক্রয় করলেন ।

সবজি বিক্রেতা মোহাম্মদ রফিকুল জানান,সবজির বাজার নিয়ন্ত্রণেআসায় তাদের সবজি বিক্রয় বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category