• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শ্রীনগরে ফুটপাতে চুড়ির দোকানে ক্রেতাদের ভিড়

Lovelu / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাস্তার ফুটপাতে ভাসমান কাচের চুড়ি দোকানে মহিলা ক্রেতাদের ভিড় ।ঈদ আসন্ন হওয়ায় শপিংমল গুলোতে ঈদের পোশাক ক্রয়ে মহিলা ক্রেতাদের উপচে পড়া ভিড়ের পাশাপাশি তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য কসমেটিক প্রসাধনী দোকানে মহিলা ক্রেতারা ভিড় জমাচ্ছেন।

পূর্বে মহিলাদের জন্য কাচের চুড়ি সহ কসমেটিকের নানা ধরনের দ্রব্য দিয়ে কাচের গ্লাসের বাক্সে থরথরে সাজিয়ে রাখতেন ভাসমান সে দোকানিরা তারপর বাক্সটি নিয়ে গ্রামঅঞ্চলের ঘুরতেন।গ্রাম অঞ্চলের মহিলারা ছুটে আসছেন এ ভাসমান দোকানদারের কাছে।
তারা তাদের প্রয়োজনীয়ও পছন্দনীয় কাচের,প্লাস্টিকের ,ইমিটেশনের চুড়ি, ফিতা আলতা স্বল্প টাকায় ক্রয় করতেন প্রসাধনী হিসাবে তা ব্যবহার করতেন ।

যুগের পরিবর্তনেএসব সামগ্রীশহরাঞ্চলে ব্যবহার বিলুপ্তি হলেও পল্লী অঞ্চলে তা অব্যাহত রয়েছে । ঈদ আসন্ন হওয়ায় শ্রীনগরের বিভিন্ন এলাকায়এসব দ্রব্যদি নিয়ে ছুটছেন ভাসমান দোকানিরা।
এসব দোকানে ভিড় জমাচ্ছেন নিম্ন আয়েরক্রেতারা এবং তারা তাদের পছন্দনীয় কসমেটিক কিনছেন।

ভাসমান দোকানে রোকেয়া এ প্রতিনিধিকে জানান তার দোকানে প্রতিটি ইমিটেশনের এক জোড়া চুরি বিক্রি হচ্ছে ১০০ হতে ১২০ টাকায় ।কাচ ও প্লাস্টিকের চুড়িমান ভেদে ১০০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি করছেন।

এ ছাড়া কম দামে আলতা ,লিপিস্টিক,চুলের ফিতা বিক্রি হয় এসব দোকানে।

মিনারা বেগম জানান,ফুটপাতে হাতের চুরি সহপ্রসাধনী দ্রব্য কম দামে পাওয়া যায় বলে তিনি এখান থেকে প্রয়োজনীয় দ্রবদি কিনলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category