আব্দুল মান্নান সিদ্দিকী:
সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরে শীত ঝেঁকে বসেছে,তার সাথেকুয়াশাচ্ছন্ন পরিবেশ ,শীত ও শৈত প্রবাহ ।শীত নিবারণে সকল শ্রেণী পেশার মানুষ শীতের পোশাক পরে শীত নিবারণ চেষ্টা চালাচ্ছেন।
ঢাকা দোহার রাস্তায় অবস্থান রত দোকানিও পথে চলাচলরত পথচারী শীতকালীন পোশাক পরা সত্বেওতীব্র শীত ও শৈত প্রবাহেঅকারনে কনকনে শীতে কাঁপছেন।শীত হতে সাময়িক রক্ষার জন্য রাস্তার পাশে।কাঠ খড় জ্বালিয়ে শীতকালীন পোশাক পরা সত্ত্বেও আগুন পোহাতে দেখা যায় ।
ঢাকা দোহার সড়কের দোকানদার জামাল এ প্রতিনিধিকে জানান,খুব ভোরে তিনি দোকানে এসেছেন,ভোর হতে সূর্যোদয় না হওয়ায় পশ্চিমা বাতাসে কনকনে শীত পড়ায়।তীব্র শীত ও শৈত প্রবাহের হাত হতে রক্ষা পাওয়ার জন্য শীতকালীন পোশাক পরা সত্ত্বেও শীত নিবারণ না হওয়ায় তিনি তার দোকানের সামনে আগুন ধরিয়েছেন এবং শরীরের ছ্যাকদিচ্ছেন।
ঢাকা দোহার রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল দারুল কুরআন মাদ্রাসার দুজন ছাত্র মোঃ শাহিন ও সাজ্জাদতারাও শীতকালীন পোশাক পরলেওশরীরটাকে গরম করার জন্যআগুনে তাপ দিচ্ছিল বলে জানানএ প্রতিনিধিকে ।
অপরদিকে এ শীতকে উপেক্ষা করে , রিক্সা, অটোরিকশা ,বাস চালক ,কৃষক , জেলে, শ্রমজীবী যে যার কাজে ব্যস্ত। অটো রিক্সা চালক হাবিব ভূঁইয়া এ প্রতিনিধি থেকে জানান,সারাদিন শৈত প্রবাহ ও তীব্র শীত ও কুয়াশা কুয়াশাচ্ছন্ন পরিবেশ হওয়ায় রাস্তায় যাত্রী কম থাকায়তার আজকেতার ভাড়ায় চালিত অটো রিক্সার ভাড়া মালিকে পরিশোধ করতে পারবেন না বলে জানান।
দিনমজুর দ্বীন ইসলাম জানান, তিনি দৈনিকহাজিরা যে কোন কাজ করেন ।কুয়াশা ও শীত বৃদ্ধি পাওয়ায় আজ কাজ করতে পারেননি।
কৃষক শামসুল আলম জানান, তিনিজমির কাজে গিয়েছিলেন শীত ও শৈত প্রবাহের কারণে আজ কোন কাজ না পেয়ে বাড়ি খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন ।
শীতের কারনে রাস্তাঘাট ফাঁকা থাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ক্রেতাদের উপস্থিত নাই বললেই চলে।