• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

শ্রীনগরে ছুরিকাঘাতে প্রাণ গেল ঝালমুড়ি বিক্রেতার

Lovelu / ২৩৭ Time View
Update : রবিবার, ২ অক্টোবর, ২০২২

আব্দুল মন্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ হতেঃ

ছুরিকাঘাতে প্রাণ গেল এক ব্যক্তির মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা হাসাড়া ইউনিয়ন লস্কর পুর গ্রামের নতুন বাজার বাস স্ট্যান্ডে এলাকায়  ১লা অক্টোবর রাত আটটায় এ ঘটনাটি ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, শরিফ নামে একজন ঝালমুড়ি বিক্রেতা এদিন বিকেলে ঢালী বাড়ী নামক স্থানে তিনি ঝালমুড়ি বিক্রি করছিলেন, এ সময় অত্র এলাকার মহি উদ্দিনের ছেলে জান্নাত(২৪),ঝাল মুড়ি বিক্রেতা শরিফের কাছ থেকে ঝাল মুড়ি খেয়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে। শরিফ টাকা দাবি করলে জান্নাত তাকে মারধর করে।

শরিফ ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যকে অবগত করে বিচার চান সন্ধ্যায় ইউপি সদস্য হারুন-অর-রশিদ দশ বারোজন লোক নিয়ে ঘটনাস্থল লস্করপুর বাস স্ট্যান্ড এসে জান্নাতের কাছ থেকে ঘটনার বিবরণ জানতে চান।
জান্নাত এ সময় ছুরি হাতে নিয়ে ইউপি সদস্যকে আঘাত করতে এগিয়ে আসে পাশে দাঁড়িয়ে থাকা শরীফের বুকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় শরীফ কে উদ্ধার করে স্থানীয়রা লস্করপুর হেনা আহমেদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঘাতক পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category