• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

শ্রীনগরে খামারিদের প্রণোদনা উপহার

Lovelu / ২২০ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী

শ্রীনগর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে খামারিদের প্রণোদনা উপহার দেয়া হয়েছে।মুন্সিগঞ্জের উপজেলা পরিষদের সভাকক্ষে ১২ মে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অত্র উপজেলার খামারিদের নিয়ে রাষায়নিক ব্যবহার ব্যাতিত সঠিক পদ্ধতিতে গবাদিপশু হৃষ্টপুষ্ট করণ এবং স্টেরয়েড / হরমোন এর কুফল নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিন উদ্দিন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: কামরুল হাসান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা: আরিফুর রহমান এবং লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা: অপু রায়হান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: কামরুল হাসান খামারীদের কাচাঘাস, সুষ্ম দানাদার খাবার এবং সঠিক ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বারোপ করে গবাদিপশু লালন পালন করার পরামর্শ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মহিন উদ্দিন সরকারের পক্ষ থেকে খামারিদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, গো- খাদ্যের মূল্য বৃদ্ধির বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নিকট উত্থাপন করভেন এবং প্রাকৃতিক পদ্ধতি ব্যাতীত কেউ অবৈধ পন্থা অবলম্বন না করে, সে বিষয়ে সর্তক করেন।

পরবর্তীতে প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নের ২ জন করে মোট ২৮ জন খামারীকে সাইলেজ প্রযুক্তির উপকরণ হস্তান্তর এবং ২৮ জনকে ঘাষ চাষের জন্য ৫০০০/ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category