• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বোরো ধানের ফলন নিয়ে কৃষক কৃষাণীদের ব্যস্ততা দিন

Lovelu / ৩৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জের শ্রীনগরেউৎসবমুখর পরিবেশে বোরো ধানের ফলন নিয়ে কৃষক কৃষাণী ব্যস্ততার দিন অতিবাহিত করছেন।
কৃষক বীজতলা থেকে ধানের চারা বপনের পর আবহাওয়া ধানের চারার অনুকূলে থাকায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানান মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা উত্তর রাঢ়ীখাল গ্রামের কৃষক অরুন দাস, উজ্জ্বল,আমিনুল ইসলাম ।

তারা আরো জানান,বোরো ধানের ফলন ধানের গোলা ঘরে রাখার প্রস্তুতি হিসাবে ধান কর্তনের পর ধান যাতে নষ্ট না হয়এর জন্য তারাধান শুকিয়ে নিচ্ছেন।কৃষকের পাশাপাশি কৃষানিরাও তাদেরকে সহযোগিতা করছেন ।

সফল কৃষক রুদ্রপাড়ার আব্দুল খলিলএ প্রতিনিধিকে জানান,তার জমিতে এবার বাম্পার ফলন হয়েছে।গত বছর তিনি জমিতে আড়াই হাজার মন বোরো ধান সংগ্রহ করলেওএ বছরের ৩ হাজার মন বোরো ধানের ফলন পাবেন বলে তিনি আশাবাদী । চাতাল গুলোতে বোরো ধানে ভরে গেছে চাতাল চত্বর প্রচন্ড রোদ থাকায় চাতালের শ্রমিকরা উৎসবমুখর পরিবেশে কর্মজীবন অতিবাহিত করছে। বোরো ধানের নতুন চাল বাজারে ওঠায় বাজারে এর প্রভাব পড়েছে । চাউলের দাম কমে যাওয়ায় ক্রেতারা বাজারের ছুটছেন নতুন চাল ক্রয়ের এতে ক্রেতাদের চাউল বিক্রয় বেড়েছে বলে জানান বিক্রেতা দেলোয়ার হোসেন,চাউলের দাম নিয়ন্ত্রণ থাকায় ক্রেতা বিক্রেতা উভয়ের মুখে হাসি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category