• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ  উদযাপন

Lovelu / ১৯৩ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ উদযাপন হয়েছে ।এ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল সাড়ে সাতটায় শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল হতে বাংলা ১৪৩২ শুভ নব বর্ষবরণ ও আনন্দ শুভ যাত্রা শুরু হয়ে শ্রীনগর সদরের প্রধান সড়ক গুলো পরিদর্শন শেষে উপজেলা মিলায়তনে এসে শেষ হয়।

বর্ষবরণ উপলক্ষে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে
সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিনের সভাপতিত্বে ,
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,সহকারী কমিশনার ভূমি মোঃ জোবায়ের হাবিব,শ্রীনগর সার্কেল কর্মকর্তা আনিসুর রহমান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ ,উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরন ,এলজিইডি কর্মকর্তা সাইফুল ইসলাম ,মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম ,শিক্ষা অফিসার জাহেদা আক্তার ,উপজেলা নির্বাচন অফিসার এম কে আহমেদ ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, পল্লী বিদ্যুৎ ডি জি এম মদন গোপাল সাহা, ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আহমেদ ,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ,ছাত্র-ছাত্রী অভিভাবক,সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ মিলায়তনের চারিদিকে অস্থায়ী পোশাক ,খেলনা , ফলের আচার স্টল বসে । এসব স্টলে দর্শনার্থীদের ভিড় জমাতে দেখা যায়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category