• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

শ্রীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ

Lovelu / ১৩০ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর ইউনিয়ন শাখার উদ্যোগে,গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৭ডিসেম্বর শুক্রবার দয়হাটা টেক্কামার্কেট বাদ আসর মুক্তির মূলমন্ত্র স্লোগানে”ছাত্র জনতার গণ বিপ্লবের সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বায়েজাপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যাানুপাতিক পদ্ধতিতে (PR) জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইহকালের শান্তি ও পরকালের মুক্তির প্রত্যাশা পূরণে ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে”এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর ইউনিয়ন সভাপতি মোঃ মোকলেসুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার সহকারী মহাসচিব ও সভাপতি আলহাজ্ব কে এম আতিকুর রহমান,প্রধান আলোচক হিসেবে ছিলেন ও মুন্সিগঞ্জ জেলার সেক্রেটারি মুফতি শাহাদাৎ হোসাইন লস্করপুরী।

আরো উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার সভাপতি মোঃ মাকসুদুর রহমান খান ও সেক্রেটারি মোঃ নূর-এ আলম সিদ্দিকী মামুন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর (সুমন),শ্রীনগর উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আক্তার হোসেন (মাহমুদী),ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্রীনগর ইউনিয়ন সভাপতি) ও যুবকদের আইকন মোঃ রাসেল মাদবর ও সেক্রেটারী মোঃ ফারুক ,ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মোঃ আমিনুল ইসলাম সহ শ্রীনগর উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category