• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Headline
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি চাঁদপুর-২ আসন পূর্ণ গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে : ইঞ্জি. শাহনাজ শারমিন  কলাকান্দা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: ড.জালাল উদ্দিন  সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ

শোকাহত সংগীত ভুবন

Lovelu / ২৯৯ Time View
Update : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

=ঊষা মল্লিক=

মহামারিকে কিছুটা নিয়ন্ত্রণ করে, গতিশীল হচ্ছিল ভারত,
হঠাৎ করেই যেন আকাশ হলো ঘন অন্ধকার,
নক্ষত্র পতনের যেন হয়েছে সময়।

একে একে যাবার এ যেন এক দুঃসময় ,
সরস্বতী পূজা হলো না পুরো শেষ,
হলো ভারতীয় সংগীতের প্রায় এক শতাব্দীর অবসান।

চোখের জল হয়নি মোছা শেষ,
তারার দেশে যাবার এ যেন এক ভীষণ ব্যস্ততা,
নক্ষত্র পতনে স্তব্ধ লোকজন,
না ফেরার দেশে, যাওয়ার যেন বড় প্রয়োজন।
চলে গেলেন গীতশ্রী,কান্নার বাঁধ গেল ভেঙ্গে,
নাইটিংগেল আর গীতশ্রী একা নন, নিলেন প্রিয় সুরকারকে সঙ্গে।

সুর আর গানের যেন, হলো এক যুগান্তকারী অবসান,
সংগীত ভুবন আজ হলো যেন খাণ্ খাণ্ ।
এ যেন এক মৃত্যু মিছিল, করছে হৃদয়কে বিদীর্ণ,
গানের জগৎ যেন হলো আজ মহাতারকা শূন্য।

মন ,শরীর সব কিছুকেই ভালো রাখে যে গান,
নক্ষত্র পতনে আজ ভারতীয় সংগীতশিল্প হলো যেন ভীষণভাবে ম্লান।
কতো নুতন নতুন শিল্পী, জয় করছে যে, আজ এই মন,
তবুও বলি হারিয়ে যাওয়া, শিল্পীরাই যেন ছিল, ভারতীয় সংগীতের বড়ো এক ধন।
মন ,প্রাণ সবই যেন আজ, ডুকরে ডুকরে কাঁদে,
জীবন যেন খুব ঠুনকো, নেই তো তার কোনো মানে।

বিস্ময়কর পৃথিবীর এ যেন, এক ভিন্ন রঙ্গ মঞ্চ,
জীবন যেন প্রতি মুহূর্তে হারায় তার ছন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category