• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

শেখ হাসিনা দেশের জন্য বিধাতার আশীর্বাদ : সামাজকল্যাণ মন্ত্রী

Lovelu / ২৯২ Time View
Update : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

মোঃসুজন আলী পাটোয়ারী , লালমনিরহাটঃ

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য বিধাতার এক আশীর্বাদ। দেশের বেশিরভাগ মানুষ ডায়াবেটিস, কিডনি রোগে আক্রান্ত। রোগীদের সুচিৎকিসার জন্য এককালীন ৫০ হাজার টাকা করে দিচ্ছে সরকার। তাই আমরা তাকে (প্রধানমন্ত্রী) হারাতে চাই না।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজ মাঠে ‘আগে দেশ স্বাস্থ্য ক্যাম্প’র এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, শুধুমাত্র দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য মাত্র চার ঘণ্টা ঘুমান। তাই আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে হবে। ‘আগে দেশ স্বাস্থ্য ক্যাম্প’র মাধ্যমে প্রায় ১ হাজার মানুষ আজ বিন্যামূল্যে চিকিৎসা পেয়েছেন। এটি আমাদের প্রধানমন্ত্রীর কারণে সম্ভব হয়েছে।

নুরুজ্জামান আহমেদ বলেন, লালমনিরহাটে একটি কিডনি হাসপাতাল প্রয়োজন। এ ব্যাপারে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলব। আমার বিশ্বাস তিনি এ জেলার মানুষকে কোনো কিছু দিতে না বলেন না। আর কিডনি হাসপাতাল নির্মাণ করতে যত সহযোগিতা প্রয়োজন আমি সেটি করতে প্রস্তুত আছি।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা প্রশাসক আবু জাফর আহমেদ, সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও সাবেক সচিব হোসনেয়ারা বেগম, রংপুর মেডিকেল কলেজের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এবিএম মোবাশ্বের আলম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজ মাঠে সোনার বাংলা ফাউন্ডেশনের সহযোগিতায় ‘আগে দেশ’ সংগঠনের আয়োজনে ‘আগে দেশ স্বাস্থ্য ক্যাম্প’ পরিচালনা করা হয়। গত ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে ডায়াবেটিস, রক্তচাপ ও কিডনি রোগ নিরুপণে স্থানীয় অসহায় ও মধ্যবিত্তদের চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক, ১০ জন চিকিৎসক ও ৮০ জন নার্স ও স্বেচ্ছাসেবক মিলে এই ক্যাম্প পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category