• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরে দরিদ্রদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ

শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন …….. পরিকল্পনার প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ২৭৬ Time View
Update : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।

২৬ এপ্রিল বুধবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দবাজাওে শাড়ি লুঙ্গী বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অনেক উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের যাত্রা অব্যাহত থাকুক এটা আমরা চাই। আমি একজন প্রতিমন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগার হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি এদেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর দর্শনের কোনো বিকল্প নেই, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।তাই তার পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিক্বে ও ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমদ। বক্তব্য রাখেন, আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সদস্য আরিফ উল্যাহ সরকার, মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কবির হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, ঢাকা পলিটেকনিক্যালের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, চাঁদপুর বারের এপিপি অ্যাড. জসিম উদ্দিন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের নেতা খোকন প্রধান, আবদুল মজিদ খান, তাজুল ইসলাম, জাকির হোসেন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন কবিরাজ, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা নেছার উদ্দিন মিশন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার জুয়েল সরকার, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি শাহীন চৌধুরী, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকার, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি নজির আহমেদ মাষ্টার, ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ভুলন চৌধুধী, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category