• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

মতলব উত্তরে বিভিন্ন ইউনিয়নে শান্তি ও উন্নয়ন প্রচারণায় পথসভা

শেখ হাসিনার জন্যই বাংলাদেশের অর্জন এখন সারা দুনিয়ার নজরকাড়া— নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে শান্তি ও উন্নয়ন প্রচারণায় পথসভা ও লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল শান্তি ও উন্নয়ন প্রচারণায় পথসভা করেন উপজেলার মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে, ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ের (সিএনজি স্ট্যান্ড) সামনে, বিকেলে বাগানবাড়ি ইউনিয়নের শ্রীরায়েরচরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় অংশগ্রহন করেন। এছাড়া তিনি সকালে মতলব দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় অংশগ্রহন করেন।

এসময় নুরুল আমিন রুহুল এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজকে শেখ হাসিনার জন্যই বাংলাদেশের অর্জন এখন সারা দুনিয়ার নজরকাড়া। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিনবদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মীয় বিষয়ক উপকমিটির সদস্য ও মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সদস্য কাজী হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্ল্যাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব প্রধান, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী খাঁন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category