• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মোহনপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Lovelu / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে।  স্বাধীনতা বিরোধি বিএনপি- জামায়াত যতই শক্তিশালী হোক না কেন দেশে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে।

মঙ্গলবার ২৩ মে সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামায়েত কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বত্তব্যে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য” জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং বিলডেক্স নিট কম্পোজিট লিমিটেড ও মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান একথা বলেন ৷

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তি ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। সেই শক্তিই ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বলে স্লোগান দিচ্ছে। তারাই মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায়। বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়। কিন্তু এ দেশের জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এদেরকে কঠোরভাবে মোকাবেলা করবে।

চেয়ারম্যান কাজী মিজানুর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বে একটা অবস্থান করে নিয়েছে, যখন দেশে একের পর এক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। তখন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই আমাদের সবাই মিলে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

মোহনপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ বিল্লাল হোসেন মৃধার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়ের সঞ্চালনায় বিক্ষোভ প্রতিবাদ সভায় আরও বত্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ফয়েজ সরকার, ইলিয়াস প্রধান, রাজ্জাক প্রধান, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য বিল্লাল মৃধা,৷যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সরকার, যুবলীগ নেতা আনিছ সরকার, জাকির হোসেন মাঝি, কুদ্দুস, মনির হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী আক্তার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য উম্মুল আয়লা লাইলী, জেসমিন আক্তার, মহিলা নেত্রী পারুল আক্তার সহ মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশের পূর্বে মোহনপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেরহয়ে মোহনপুর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্যদিয়ে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করা হয় ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category