• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শেখ হাসিনাকে হত্যার জন্য বিএনপি -জামাত বেশ করেকবার চেস্টা করেছেঃ অ্যাড. নুরুল আমিন রুহুলএমপি

Lovelu / ৫০০ Time View
Update : শুক্রবার, ২৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলবে উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাঈদ চাঁদ মিয়া কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়মী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৬ মে) বিকেলে ছোট মরাধন (চকবাজারে) অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে মিছিলটি বের করে বিভিন্ন মোর প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল এমপি বলেন, দীর্ঘ সাড়ে ৪ বছর নিরলসভাবে এলাকার উন্নয়ন করে এসেছি। মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামিলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আটক করেছে পুলিশ। শেখ হাসিনাকে হত্যার জন্য বিএনপি -জামাত বেশ করেকবার চেস্টা করেছে। মানুষের দোয়ায় আল্লাহ তাকে রক্ষা করেছে।এদেশের জনগন আওয়মীলীগের পাশে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশে আরো উন্নত হবে।

ছেংগারচর পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জামাল হোসেন চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন, গজরা ইউনিয়ন আওয়মীলীগের সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব, অ্যাড. মহসিন মিয়া মানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির চৌধুরী, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, ছেংগারচর পৌর বাজার বনিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, পৌর যুবলীগ নেতা নাজমুল খান, ওমর খান, জেলা ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি শিকদার, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী আক্তার, যুবলীগ নেতা আমান উল্লাহ সরকার, জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর নবী খান, যুগ্ম আহবায়ক মাশরুল খান তামিম, সদস্য মাসুম সরকার, ছেংগারচর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু হানিফ অপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category