• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

শিশিরে ভেজা শিউলি

Lovelu / ৫৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

**জিনাত রেহেনা মুন্নি**

শিউলি তুমি রাতের সুরভী সুধা
আলো করো রাতের আকাশ,,
রাতের জোছনায় শিউলিতলায়
ভালোবেসে আপন করো আমায়!
আর আলোকিত করো আমায়
পাখি ডাকে মনপাড়া গাঁয়ে ভূবনে
তোমার পুষ্পমঞ্জরির দেখা পথেঘাটে
ঝড়েপড়া শিউলির ঘ্রাণেমাতোয়ারা।।

তুমি হীনা যায়না ভাবা কিছু আর
ছুটি আমি তোমার পিছু পিছু,,
তোমার পিছুডাক শুনতে যে পাই
এ জীবন অধরা তোমার আলোকে
তুমি ফুটে ঝড়ে পড়ো চোখের কোণে।।

আমার লাজুর অষ্টেপৃষ্ঠে বক্ষেহৃদে
আমি যেনো তোমাতেই অন্ধ হই,,
তোমার ফুটন্ত প্রহরে নির্ঘুম হ’য়ে
আজ ঝড়ে পড়ুক শিশিরের জল
সবুজ ঘাসের কচি ডগায় চূড়ায়।।

মুক্ত কণার আলো তোমাকে নিবেদন
সোনায় সোহাগি আলোর ভেজা পরশ,,
তুমি দেখেছোকি আমার ঝর্ণাপ্রভাহ ঝড়ে
আজ জোছনার আলোর ফোয়ারা ঝড়ছে
আমার একলা একা রাতের সঙ্গী হয়ে।।

এ যেনো তুমি নয়,ওগো শিউলি ফোঁটা ফুল
আমি ছুটে আসি তোমাতে হারাবার অঙ্গীকারের,,
এআমার শপথ নয়,এ আমার প্রার্থণা তোমাতে
আমি তোমার অঙ্গে বিহঙ্গে মাটিতে লুটোপুটি খাই
ভালোলাগার আজন্ম তৃষ্ণা মেটাতে।।
শিউলি ঝড়া সবুজবীথি তলে তোলপাড় সুরে।।

ভোরের আলো ফুটুক নতুনত্ব বেশে আবারও
এ মোর অপরাধ নয়, ওগো মোর পিউপাপিয়া,,
আজ কাল থেকে এ ভালোলাগা নয় ফুলকন্যা
এ জন্ম শুধুই তোমার সৌন্দর্যের পুঁজিয়ো
আমার জীবনের রঙে তুমি রঙ করা আয়না।।

তুমি শিউলি ফুল হয়ে ফুটে থাকো ওগো
এই অধমের আলো ছায়াঘেরা পৃথ্বীটাতে,,
পথের পাস ধরে সবুজবীথি হয়ে দাড়িয়ে
অরণ্য প্রকৃতির লোভনীয়তায় তুমিই..তুমি
জীবনের সৌরভ বিলিয়ে দাও শিউলি তলে
পারবে কি তুমি শুধু আমার হতে? আমার।।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category