• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

শাহরাস্তিতে গভীর রাতে সড়কে যুবকের মৃতদেহ

Lovelu / ৩৯৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক সড়কের শাহরাস্তি উপজেলার রাড়া এলাকায় গভীর রাতে পাওয়া গেছে যুবকের মৃতদেহ। শাহরাস্তি থানা পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার বিবরণে জানা যায়, উয়ারুক স্টেশন বাজার সংলগ্ন কাজী ফিলিং স্টেশনের কর্মচারী হাসান আহমেদ আখন্দ গভীর রাতে ফিলিং স্টেশন ত্যাগ করেন। রাত প্রায় আড়াইটা শাহরাস্তি থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন কালে সড়কের মাঝ খানে যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে। তারা মৃতদেহটি উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি থানার উপপরিদর্শক জুলফিকার আলী জানান, রাতে দায়িত্ব পালন কালে বিপরীত থেকে আসা একজন পথচারী মৃতদেহটি পড়ে থাকতে দেখেন, তিনি সামনে এসে আমাদেরকে অবহিত করলে আমরা গিয়ে মৃতদেহ উদ্ধার করি।

ফিলিং স্টেশনের মালিক ইকবাল হোসেন জানান, পুলিশ হাসানের মৃতদেহ দেখতে পেয়ে আমাদেরকে অবহিত করেন, হাসান আমাদের ফিলিং স্টেশন কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে। সে কাজ শেষে স্টেশনের চাবি বুঝিয়ে দিয়ে বাড়ি যাচ্ছিল।

পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে সড়ক দুর্ঘটনায় কারনে তার মৃত্যু হতে পারে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। হাসান শাহরাস্তি উপজেলার রাড়া আখন্দ বাড়ির মৃত আমির হোসেনের ছেলে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল মান্নান বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যাবস্হা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category