• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে শিক্ষার মনোন্নয়নে প্রধান শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত

Lovelu / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মনোন্নয়নে ২০মে মঙ্গলবার দিনব্যাপী কর্মশালা করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা প্রধানসহ দুই শতাধিক শিক্ষক এ কর্মশালায় অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ডা: মোঃ আব্দুস সালাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছভীর হোসেন, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ সিদ্দিকী, প্রধান শিক্ষক রিনা আক্তার মহাদেব বিশ্বাস, আব্দুল গাফ্ফার, গোলাম সাদেক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরা নানা প্রতিকূলতায় শিক্ষা গ্রহণ থেকে বিমুখ হচ্ছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। তাদের মানবিক বিকাশ হচ্ছে না। বিদ্যালয়গামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার প্রাণ কেন্দ্র বানাতে হবে। তাদেরকে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে হবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে নানা কৌশল অবলম্বন করতে হবে। তবেই শিক্ষার যথার্থ মনোন্নয়ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category