• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

Lovelu / ১০২ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি সমাবেশ করেছে। গতকাল ২২ফেব্রুয়ারি শনিবার পূর্বাচলের রাজউক মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান।

সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধাণর সম্পাদক আলহাজ্ব বাছির উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, আনোয়ার সাদাত সায়েম, নূরুন্নবী ভুঁইয়া, হাজী সেলিম, সৈয়দ সিরাজুল ইসলাম, মোশারফ হোসেন মোল্যা, শামিম ভুঁইয়া, আব্দুর রফিক ভুইঁয়া, মফিজুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান, রূপগঞ্জ উপজেলা মহিলাদল নেত্রী সানজিদা সেলিনা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সকল বৈষম্য দূর করে ইতিবাচক মানসিকতায় রাষ্ট্র গড়তে পারলেই শহীদদের শাহাদাত অর্থবহ হবে। সাম্প্রদায়িক উস্কানী প্রতিহত করতে হবে। উগ্রবাদীদের আইনের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোন ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিচারের আওতায় আনতে হবে। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category