• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

সড়ক অবরোধ

রূপগঞ্জে ছাত্রদল নেতা পাভেল হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Lovelu / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া(৩০) হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে।

১৫মে বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করে। এ সময় সড়কের ঊভয় দিকে পাঁচ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। তাতে সড়কের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তন্ময় হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম হৃদয়, কাঞ্চন পৌরসভার সাবেক কমিশনার মফিকুল খাঁন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ছাত্রদল নেতা পাভেল মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে রূপগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। প্রয়োজেেন সারা দেশে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য গত ২৪ডিসেম্বর রাতে পূর্ব শত্রুতার জের ধরে কাঞ্চন পৌরসভার সামনে পাভেল মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৫জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category