• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

রূপগঞ্জে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

Lovelu / ১৮০ Time View
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):

এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর উপর হামলাকারী ও জড়িতকারীদের শাস্তির দাবিতে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জেও মানববন্ধ করা হয়েছে। ৩০ জানুয়ারি সোমবার রূপগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন উপজেলা এলজিইডির কর্মচারী-কর্মকর্তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ জামাল উদ্দিন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) শেখ তাজুল ইসলাম তুহিন, রূপগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ সামিউল আরেফিন, উপ সহকারী প্রকৌশলী এস এম সাব্বির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর উপর হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ও জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিলসহ আজীবন কালো তালিকাভুক্ত করা। সারা দেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডির প্রকৌশলীদের উপর হামলার ঘটনার বিচার নিশ্চিত । ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমে নির্বিঘ্নে রাখতে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিয়তায় সার্বক্ষণিক গানম্যান প্রদান ও নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেসী ক্ষমতা প্রদান করার দাবি জানায়।

উল্লেখ্য যে, সারাদেশের এলজিইডির প্রকৌশলীদের এই মানববন্ধনে প্রকৌশলীদের জাতীয় পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) একাত্মতা প্রকাশ করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category