• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

রূপগঞ্জে আওয়ামীলীগ নেতাকে দল থেকে অব্যহতি

Lovelu / ২০২ Time View
Update : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক সরকার ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে কাঞ্চন পৌর আওয়ামীলীগ ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যৌথ সভায় ভোটের মাধ্যমে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে। 

১২ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক ভুঁইয়া আজিজ।

সভায় বক্তব্য রাখেন কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফয়সাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মান্নান মুন্সি, কার্যকরি সদস্য আব্দুল করিম প্রমুখ।

জানা গেছে, কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক সরকার ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের বিরুদ্ধে পূর্বে থেকেই চাঁদাবাজি, ভুমিদস্যুতা ও আওয়ামীলীগের ত্যাগী নেতাদের সাথে বর্বর আচরণ ও অত্যাচারসহ নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তাই রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের যৌথ সমন্বয়ে আয়োজিত একটি সভায় আওয়ামীলীগ নেতাদের ভোটের মাধ্যমে তাদেরকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category