• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে সড়কে নিভে গেল মায়ের জীবনপ্রদীপ রায়পুরে জেলের ঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বারবার সংস্কারেও মিলছে না সমাধান, টেকসই ত্রিশাল-পোড়াবাড়ী সড়কের দাবি এলাকাবাসীর লামিন ইয়ামালের স্পেন আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করে বিশ্বচ্যাম্পিয়ান স্পেন সমর্থনে স্পেনের সাবেক অনারারি কনস্যুলার ড. জালাল উদ্দিন এমপির নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২২জনকে ত্রিশাল প্রেসক্লাবের সংবর্ধনা পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার মন্ত্রী ও  প্রতিমন্ত্রীকে নওগাঁ জেলা পুলিশের গার্ড অব অনার প্রদান জামালপুরে ‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ স্লোগানে ব্যতিক্রমী মাদকবিরোধী ৫ কি:মি ম্যারাথন অনুষ্ঠিত

রায়পুরে জেলের ঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

Lovelu / ২ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

লক্ষীপুর জেলা সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় ফাঁড়ি পুলিশ ওই এলাকার আবুল হোসেন সর্দারের ঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করে।

আবুল হোসেন সর্দার পেশায় একজন জেলে। পুলিশ অস্ত্র উদ্ধারের সময় তিনি বাড়িতে ছিলেন না। এ ঘটনায় অভিযুক্ত আবুল হোসেনকে পাওয়া না যাওয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

আবুল হোসেনের স্ত্রী খালেদা আক্তার বলেন, ‘আমার স্বামী ও শামিম গাজী এগুলো ঘরে এনে রেখেছিলেন। আমি দেখতে পেয়ে পুলিশকে জানাই।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পারিবারিক বিষয়াদি নিয়ে আবুল হোসেন সর্দারের সঙ্গে তাঁর স্ত্রী খালেদা আক্তারের বিরোধ চলছিল। আবুল হোসেন নদীতে মাছ ধরতে গেলে খালেদা পুলিশকে ঘরে অস্ত্র থাকার বিষয়টি জানান। পরে পুলিশ ধারালো অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category