• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলবে আ.লীগের কর্মী সভা

যে দল আগামী নির্বাচনে বাঁধা দিতে চাইবে সেই দল অসাংবিধানিকঃ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

Lovelu / ১৮১ Time View
Update : শনিবার, ৬ মে, ২০২৩

শহিদুল ইসলাম খোকনঃ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)বলেছেন যে দল আগামী নির্বাচনে বাঁধা দিতে চাইবে সেই দল অসাংবিধানিক। তারা সংবিধানের কিছুই বুঝে না বলে আমি মনে করি। কারণ নির্বাচন কমিশন নির্বাচন করবে, আর সরকার তাতে সহযোগীতা করবে। বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন তাদের জন্য বসে থাকবে না। যথা সময়ে নির্বাচন হয়ে যাবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কথা বলছে। দেশে কি পরিমাণ উন্নয়ন হয়েছে তা আপনারাই দেখছেন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে জনগণ।

মতলব উত্তর উপজেলার সাদুল্লøাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার পাঠান বাজান আবেদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাদুল্লøাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন বিএনপি জামাত নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বিএনপি জামাত ও স্বাধীনতা বিরোধীরা আজ ঐক্যবদ্ধ হয়েছে । আগুন সন্রাস আর চলবে না। বাংলার মানুষ আর মেনে নেবে না। তাদের থেকে সাবধান থাকতে হবে।বিএনপি জামায়েতকে রুখতে মাঠে থাকবে আওয়ামীলীগ।সামনেই সংসদ নির্বাচন। নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মুন্সির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইউসুফ ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মিজানুর রহমান মিঠুর যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশফাক হোসেন চৌধুরী মাহী, অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম নবী হোসেন নবী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, মৎস্যজীবী লীগ নেতা ইমরান হোসেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক জরিপ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোফাজ্জল হোসেন উজ্জ্বল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আসিফ সরকার, মো. রিযাদ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category