• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Headline
মানবিক সমাজ গড়ে তুলতে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে : আলমগীর সরকার  খাল খননে সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে : ড. জালাল উদ্দিন এমপি  জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইনতেশারুল হকের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোর অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ আদালতের আদেশে মহাস্থান জাদুঘরে হস্তান্তর হলো শিবগঞ্জে উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আপন দুই ভাই নিহত স্কুল-কলেজ চলাকালে কোচিংয়ে পাঠদান নিষিদ্ধ, নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা: ইউএনও আরাফাত সিদ্দিকী মতলব উত্তরে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের উদ্বোধন  পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য: পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি

যশোর অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

Lovelu / ৪৮ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে ২টার মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন বর্ণা। একপর্যায়ে তিনি নদীতে ঝাঁপ দিলে পানির নিচে তলিয়ে যান এবং মুহূর্তের মধ্যে নিখোঁজ হয়ে যান।

ঘটনার পরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে খুলনা থেকে আসা বিশেষ ডুবুরি দলও উদ্ধার কার্যক্রমে যোগ দেয়।সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ অভিযান চললেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে, খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উদ্ধার কার্যক্রমে সমন্বয় করছে।
স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে ভৈরব নদে পানির স্রোত ও গভীরতা বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে নদীতে গোসলের সময় সকলকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category