• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline
জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোহনপুর ইউপি’র চেয়ারম্যান পদে অ্যাড. সেলিম মিয়ার মনোনয়নপত্র দাখিল

Lovelu / ২৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সেলিম মিয়া বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র দাখিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সেলিম মিয়া বলেন, আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সহযোগিতায় আধুনিক ও পরিছন্ন ইউনিয়ন গড়তে এলাকার রাস্তা ঘাট, ড্রেন, কালভাট, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ঈদগাহ, গোরস্থান, ক্রীড়া ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনসহ উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করবো এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাব।
তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে নিজেকে সেবক হিসাবে নিয়োজিত রাখব, সব সময় মানুষের পাশে থাকবো। তিনি মোহনপুরকে আধুনিক ও পরিছন্ন মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে আগামী নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। সর্বোপরি দলমত নির্বিশেষে স্মাট মোহনপুর ইউনিয়ন গড়তে সকলের ভোট, দোয়া ও সমর্থন চেয়েছেন।

মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম সরদার ও মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম’সহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category