• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন কাজী মিজানুর রহমান

Lovelu / ২৩৬ Time View
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক  :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি‌, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব কাজী মিজানুর রহমান।

বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে কাজী মিজানুর রহমানের নাম ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের মনোনয়ন পাবার প্রতিক্রিয়ায় কাজী মিজানুর রহমান বলেন, দলের প্রতি আনুগত্য, বিশ্বস্ততা এবং জনসেবার কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক দিয়েছেন৷ মোহনপুরের জনগণ আমার পাশে থাকলে আমার জয় নিশ্চিত ইনশাল্লাহ ৷ আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে মোহনপুরের উন্নয়নে কাজ করে যাব।

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category