• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মোহনপুরে ইউপি চেয়ারম্যান কাজী মিজানের ঈদ সামগ্রী বিতরণ

Lovelu / ২০৯ Time View
Update : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
 চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর  ইউনিয়নে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর  উপলক্ষে মোহনপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের পক্ষ থেকে দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ৷
১৪ এপ্রিল শুক্রবার  সকালে মোহনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পাঁচআনী উচ্চ বিদ্যালয় মাঠে  অসহায় দারিদ্র্য  মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন৷ মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য” জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং বিলডেক্স নিট কম্পোজিট লিমিটেড ও মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান ৷
পর্যায়ক্রমে মোহনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৫শ দুস্থ অসহায় পরিবারের মাঝে  এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে ৷
আওয়ামী লীগের প্রবীণ নেতা আঃ খালেকের সভাপতিত্বে ও মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়ের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ কালে সংক্ষিপ্ত আলোচনায় মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সাধারণ জনগণের কষ্ট লাঘবে সম্ভাব্য সবকিছু করছে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলো এবং ধনাট্যব্যক্তিরা  যেকোনও প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ালে  সমাজের  অসহায় পরিবারগুলোর আর কস্টে থাকবেনা তাই সমর্থনুযায়ী আমাদের প্রত্যেককে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত ৷
এদিকে প্রতিবছরের ন্যায় এবারও মোহনপুরে  ঈদ উপহার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেওয়ায়  মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে ধন্যবাদ জানান মোহনপুর বাসী ৷
এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস,ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হেলাল সরকার,উপজেলা যুবলীগের সদস্য,সংবাদ সারাবেলার নির্বাহী সম্পাদক ও মোহনপুর পর্যটনের পরিচালক কাজী মোঃ হাবিবুর রহমান, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য বিল্লাল তপাদার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, মোহনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আল- আমিন, মোঃ রিয়াদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য উম্মূল আয়মা লাইলী, জেসমিন আক্তার,মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী বেগম, যুবলীগ নেতা জাকির মাঝিসহ আরো অনেকে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category