• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

Lovelu / ১৫৪ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :

সলঙ্গা থানা সদরে অবস্থিত কচি কন্ঠের অন্যতম বিদ্যাপিঠ মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে প্রতি বছরের ন্যায় এবারেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।কুতুবের চর কবর স্থান সংলঘ্ন খেলার মাঠে আজ মঙ্গলবার মঙ্গলবার দিনব্যাপী দৌড়,মোরগ যুদ্ধ,উচ্চ লম্ফ,দীর্ঘ লম্ফ,বিস্কুট দৌড়,ব্যাঙ দৌড়,অংক দৌড়,ভারসাম্য দৌড়, দড়ি খেলা,মার্বেল দৌড়,গুপ্ত ধন উদ্ধার,বালিশ খেলা,চোখ বেঁধে পাতিল ভাঙ্গাসহ মোট ২৭ টি ইভেন্টে এ খেলা অনুষ্ঠিত হয়।ধারাবিবরণী করেন,সহ শিক্ষিকা মাহফুজা খাতুন।

এ সব খেলা পরিচালনায় ছিলেন,মাহমুদা খাতুন,আলেয়া খাতুন,লুৎফা নার্গিস,হেলালুজ্জামান খান,সুমন পাল,কাওছার আলীসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন,প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষাবিদ মোস্তফা জামান।সম্মানিত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন,আঙ্গারু ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল (অব:) মাও: আব্দুর রউফ,

প্রথম আলো রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম,দৈনিক করতোয়া প্রাক্তণ প্রতিনিধি এম, এ সালাম মাস্টার,প্রিয় সলঙ্গার গল্প গ্রপের চীফ এডমিন শাহ আলম,দৈনিক ভোরের দর্পণ সলঙ্গা প্রতিনিধি হোসেন আলী,সাংবাদিক আব্দুর রহিমসহ অনেকে।

বিকেলে খেলা শেষে সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category