• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে জলাবদ্ধতা ॥ ১০ হাজার ৬’শ ৪১ কৃষক ক্ষতিগ্রস্ত

Lovelu / ২৩৪ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ইসমত বাহারঃ

কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও ঘূর্নিঝড় রেমালের কারনে বৃষ্টিপাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ময়লা-আবর্জনায় ও জায়গা দখল হয়ে যাওয়ায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে পানি উন্নয়ন বোর্ডের(পাউবো) ও সরকারি খালগুলো খালটি ভরাট হয়ে যাচ্ছে ও গেছে। খাল গুলো দিয়ে বৃষ্টির পানি নিস্কাশন হতে পারছে না। খাল গুলো দিয়ে জমির বৃষ্টির পানি সড়তে না পারায় প্রতি বছরই কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ১০ হাজার ৬’শ ৪১ কৃষক ক্ষতিগ্রস্ত। সম্পতি ক্ষতিগ্রস্ত ১ হাজার ৬’শ কৃষকদের প্রণোদনা হিসাবে ধানের বীজ বিতরণ করা হয়। বেশিভাগ ধান বীজের অঙ্কুরোদগম ঘটেনি। আবাদ মৌসুম শেষ হতে চললেও ভেজাল বীজ আতঙ্ক বিরাজ করছে চাষিদের মাঝে। ফসল উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা রয়েছে।

সড়জমিনে দেখা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিপাতে সেচ প্রকল্পের হানির পাড়, কলাকান্দা, মিলারচর, মাথাভাঙ্গা, পাঁচআনী, একলাশপুর, জোড়খালী, শিকিরচর, ছেংগারচর, কেশাইরকান্দি, জীবগাঁও, পাঠান বাজার, ঝিনাইয়া, মরাদন, ঠাকুরচর, রুহিতার পাড়, আমুয়াকান্দা, সিপাইকান্দি, ঠেটালিয়া, গজরা, রাঢ়িকান্দি, ছোট ও বড় হলদিয়া, লুধুয়া, ঠাকুরচর, নাউরী, নিশ্চিন্তপুর, বেলতলি,ঘনিয়ারপাড়,নন্দলালপুরসহ বিভিন্ন এলাকার উচু-নিচু জমি ও বিলে জলাবদ্ধতা দৃশ্যমান। জলাবদ্ধতার কারণে ধান ও সবজির জমি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকার কথা জানায় কৃষকরা। মাঠের আবাদি জমির ফসল সম্পূর্ন নস্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।জলাবদ্ধতার কারণে অনাবাদী থাকবে জমি।

জলাবদ্ধতার কারনে মৎস্য খামার তলিয়ে গেছে। ভেসে গেছে মাছ। বিভিন্ন প্রজাতির বৃক্ষের ক্ষতি হয়েছে।

হানির পাড় গ্রামের কৃষক দ্বীন ইসলাম জানান, বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। ছেংগারচর দিয়া যাওয়া খালটি গেছে সেটি বন্ধ হয়ে যাওয়ায় পানি সড়ে না। প্রতি বছরই আমরা এ সময় বৃষ্টির পানিতে ডুইবা থাকি ।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, ময়লা-আবর্জনায় ও জায়গা দখল হয়ে যাওয়ায় খালগুলো ভরাট হয়ে পানি চলাচল করতে পারছে না। বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে আছে। জমির বৃষ্টির পানি সড়তে না পারায় রোপা ধান ও বীজতলা, সবজি জমির ব্যাপক ক্ষতি হবে। ক্ষতিগ্রস্থ হবে কৃষকরা। জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা না নিলে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, ভারী বৃষ্টিতে পানি জমে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে বেড়িবাঁধের ওপর পানির চাপও বেড়েছে। খালগুলোর সংস্কারের কাজ চলছে। বেশ কিছু নিষ্কাশন খাল বেদখলে থাকায় নিচু জমির পানি মূল খালে আনা যাচ্ছে না। জলাবদ্ধতা নিরসনের চেষ্টা চলছে।

বর্ষায় অতিরিক্ত বৃষ্টিপাত এবং অপরিকল্পিত বনায়ন,রাস্তাঘাট নির্মান ও যত্রতত্র বাড়ি ঘর তৈরির ফলে প্রকল্প এলাকায় অনেক ফসলি জমি নষ্ট করা হচ্ছে। প্রতি বছর পানি নিস্কাশন খাল সংস্কারের অভাবে অনেক এলাকায় নিস্কাশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় কৃষক নিঃস্ব হচ্ছে। এবারের জলাবদ্ধতায় সেচ প্রকল্পে ফসল উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category