• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ শ্রীনগরে ইলিশ ক্রয়-বিক্রয় বন্ধ থাকায় দাম বেড়েছে বিকল্প  মাছ,মাংস,মুরগী ও ডিমের

Lovelu / ৩১৬ Time View
Update : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
Exif_JPEG_420

আব্দুল মন্নান সিদ্দিকী মুন্সিগঞ্জ হতেঃ

সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিভিন্ন বাজারে সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী  ইলিশ মাছ ক্রয় বিক্রয় হচ্ছে না।ইলিশ মাছ বাজারে না থাকায় বিকল্প  মাছের ওপর দামের প্রভাব পড়েছে বলে জানা যায।

খাল, বিল নদীরছোট-বড় মাছ সব মাছ প্রকারভেদে ৩০থেকে ৫০টাকা কেজিতে  বৃদ্ধি পেয়েছে।গরুর মাংস, সোনালি মুরগি, বয়লার মুরগি কেজিতে ২০থেকে টাকা বৃদ্ধি পেয়েছে ।

বয়লার মুরগি দোকানদার আলমগীর এ প্রতিনিধিকে জানান,
গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ পল্টি মুরগি কেজিতে ১০টাকা বৃদ্ধি পেয়েছে,গত সপ্তাহে তিনি পল্টি মুরগি  ১৬০টাকা করে বিক্রি করেছেন। বর্তমানে তা বিক্রি করতে হচ্ছে ১৭০ টাকায়। সোনালী মুরগী কেজিতে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। সকল প্রকার মুরগির দাম বৃদ্ধি পাওয়ায় তিনি তার দোকানের স্বল্প পরিমাণে পল্টি মুরগি রেখেছেন।
 মুরগির ডিম বিক্রেতা  রতন খান এ প্রতিনিধিকে জানান, পল্টি মুরগি ডিমের দাম হালিতে   দু টাকা বৃদ্ধি পেয়ে৪৮টাকা স্থলে৫০ টাকায় বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category