• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতাল শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং উপজেলার ভিতরে করার দাবিতে মানববন্ধন

Lovelu / ২৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মুন্সীগঞ্জে একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করবেন বলে জানিয়েছেন।

সেই প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতাল শ্রীনগর, সিরাজদিখান,লৌহজং এতিন উপজেলার ভিতরে করার দাবিতে শ্রীনগরের হাঁসাড়ায় মানববন্ধন হয়েছে। ২৩ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০ টায় হাঁসাড়া আদর্শ মার্কেটে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মজলুমের কন্ঠস্বর ফাউন্ডেশন এর আমির রাসেল খান, হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল শেখ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর মো: নুরুদ্দিন আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলার সেক্রেটারি আলী আজগর খান রিপন, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলার সভাপতি আল-আমিন মাহমুদি, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, হাঁসাড়া ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি আহনাফ খান প্রমুখ।

রাসেল খান বলেন, আমরা শ্রীনগরবাসী সবসময়ই সুবিধা বঞ্চিত হয়ে থাকি। রাষ্ট্রীয় তেমন কোনো সুবিধা আমরা পাই না। আমাদের শ্রীনগরে অনেক নেতাকর্মী থাকা সত্ত্বেও আমরা সুবিধা বঞ্চিত থাকি। আর আমরা এইবার সুবিধা বঞ্চিত হয়ে থাকতে চাই না। আমরা চাই এই মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের শ্রীনগরে হোক আর সেটা যদি সম্ভব না হয় তাহলে অন্তত সিরাজদিখান অথবা লৌহজং এ করার জোর দাবি জানাচ্ছি। আর এতে অনেক মানুষ সুবিধাগ্রহণ করতে পারবে জেটা সদরে হলে অনেক মানুষ বঞ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category