• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে গজারিয়ায় গরুর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসকের সহায়তা প্রদান

Lovelu / ১৫৭ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী  গ্রামে দুর্ঘটনা জনিত কারণে গরুর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জেলা পরিষদ কর্তৃক অনুদান প্রদান করা হয়েছে।২৫শে মে রোববার বিকাল ৪ টায় ভাটি বলাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে জেলা প্রশাসক উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, বিপদকালীন সময়ে আপনাদের পাশে এসে দাঁড়াতে পেরেছি । আপনাদের পাশে দাঁড়াতে পেরে আপনাদের কিছু সহায়তা দিতে পেরে  ভালো অনুভব করতে পারছি। আপনাদের ক্ষতির পরিমাণ পুরোপুরি সহায়তা করতে পারি নাই। প্রতিটি গরু  ৩০ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল প্রাথমিক অবস্থায় সহায়তা দেওয়া হলো। বর্তমান  সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে আপনাদের জন্য সহানুভূতি প্রকাশ করেছেন ।

ভাটি বলাকি গ্রামের কৃষি নির্ভর এবং গরু লালন পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে যুব সমাজকে লেখাপড়া করে উচ্চ পর্যায়ে মর্যাদা অর্জনের সক্ষম হওয়ার আহ্বান রাখেন। গ্রামবাসীর অনুরোধে ভাটিবলাকি গ্রামের জনগণের ভবিষ্যৎ কল্যাণ নিশ্চিতে নদীর সংলগ্ন নতুন জেটি নির্মাণে অনুদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।ক্ষতিগ্রস্ত কৃষক ও গরু মালিককে পর্যায়ক্রমে  আরো অনুদান দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।

 

এ সময়  উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা আক্তার,উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুন শরীফ,উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃরিগান মোল্লা, উপজেলা প্রান ও দুর্যোগ অধিদপ্তর কর্মকর্তা সাইদ মল্লিক,হোসেন্দী ইউনিয়ন পরিষদ সচিব,একাধিক ইউনিয়ন পরিষদ মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category