• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

হেমন্তে শীতের আগমনী বার্তা

মুন্সিগঞ্জের শ্রীনগরে কর্মব্যস্ত লেপ তোষকের কারিগর

Lovelu / ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

হেমন্তে শীতের আগমনী বার্তায় মুন্সীগঞ্জের শ্রীনগর কর্মব্যস্ত লেপ তোষকের কারিগর।মুন্সীগঞ্জের শ্রীনগরে হেমন্তের শেষ হতে না হতেই শীতের আগমন ঘটায় রাতে শীত অনুভূতি ভোরে কুয়াশা পড়ায় গ্রাম অঞ্চলের মানুষ পাতলা খাতা দিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

শীতের তীব্রতা বাড়ার আগেই মানুষ লেপ তোষক বানাতে ভিড় জমাচ্ছেন লেপ তোষক তৈয়ারীর বেডিং স্টোরে ।
স্টোরের মালিকেরাও লেপ তোষক কোল বালিশ বানিয়ে থরে থরে সাজিয়ে রেখেছেন তাদের দোকানগুলিতে।

এছাড়া ভ্রাম্যমান লেপ তোষকের কারিগররা আনাগোনা করছেন শ্রীনগর উপজেলার গ্রাম অঞ্চলের বিভিন্ন বাড়িতে,গৃহবধূরা একটু বেশি দাম হলেও হাতের কাছে পেয়ে তাদের পছন্দমত লেপ তোষক বানাচ্ছে। কারিগররা জানান, মাঝারি ধরনের একটি লেপ তৈরিতে খরচ পড়ছে ১২০০ হতে ২০০০ টাকা। তোষক ১৫০০ থেকে ২৫০০ টাকা।এছাড়া মান ভেদে ছোট-বড় বিভিন্ন ধরনের লেপতোষক বানানো হচ্ছে বিভিন্ন দামে ।

তারা আরো জানান, সারা বছর কাজের চাপ কম থাকলেও বর্তমানে কর্মব্যস্ততা বেড়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category