আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জের গজারিয়ায় সিএনজি ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক দূর্ঘটনায় ঘটনাস্থলেই এক জন নিহত সহ আরও দুই জন আহতের খবর পাওয়া গেছে।২৯ ডিসেম্বর বিকাল ৫টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে নিহত ঐ ব্যক্তি আলেহা খাতুন (৬০)।
আরো কয়েকজন গুরুতর আহত। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সিএনজিটি সোনারগাঁও থেকে যাত্রী নিয়ে উল্টো পথে মেঘনা সেতু পার হচ্ছিলো এ সময় ঢাকা গামী দ্রুত গতির একটি এ্যাম্বুলেন্স সিএনজির সাথে সংঘর্ষ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।সিএনজির আরোও দুই যাত্রী আহত হয়।