• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

মায়া চৌধুরী নৌকার মাঝি হওয়ায় মতলব উত্তরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Lovelu / ১৬৭ Time View
Update : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

শহিদুল ইসলাম খোকন :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম নৌকার মাঝি হওয়ায় মতলব উত্তরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার ২৭ নভেম্বর বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার শাহ আলমের উদ্যোগে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। সাদুল্লাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী অঙ্গ সংগঠন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে ওয়ার্ডের বিভিন্ন সরক পদক্ষিন করে বেলতলি বাজারে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন- , ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন মোল্লা, সাধারণ সম্পাদক মুজাম্মেল হক, আওয়ামী নেতা হুমায়ন কবির, মহসিন মিয়া, সাইদুল ইসলাম পিন্টু, যুবলীগ নেতা মামুন, মহিবুল্লা, আওয়ামী নেতা তৈহিদুজ্জামান লিটন, ফজলুল হক মাসুদ। তারা বলেন, চাঁদপুর -২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল মন্ত্রী, স্বাধীনতা পদক প্রাপ্ত, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে নৌকার মাঝি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। তারা আরো বলেন, মতলব উত্তর -দক্ষিণ নির্বাচনী আসনে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। আমরা ৭ জানুয়ারী সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে মায়া বীরবিক্রমকে বিপুল ভোটে নির্বাচিত করবো ইনশাআল্লাহ।

এসময় আওয়ামীলীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category