• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

Lovelu / ৩৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জে পড়াশোনা নিয়ে মায়ের সঙ্গে বাকবিতণ্ডার জেরে বিষপানে জান্নাতি আক্তার (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাতি আক্তার ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সকালে জান্নাতি আক্তার প্রাইভেট পড়তে যাবার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তার মা ফাতেমা বেগমের সঙ্গে পড়াশোনা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে মায়ের ওপর অভিমান করে বাড়িতে থাকা কীটনাশক পান করে। তাকে বিষ পান করতে দেখে তার মা চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাতি আক্তারকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘মায়ের সঙ্গে অভিমান করে সপ্তম শ্রেণীর এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category