• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Headline
শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী

মোহনপুর ইউপির চেয়ারম্যান র্প্রাথীর উঠান বঠৈক

মাদক, সন্ত্রাস মুক্ত মডেল ইউনিয়ন পরিষদ গড়তে চাই —- চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া

Lovelu / ২৬৪ Time View
Update : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের মনোনীত প্রার্থী হয়েছেন, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট সেলিম মিয়া । তিনি নির্বাচনে অংশগ্রহণ করতেই চালিয়ে যাচ্ছেন বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক।

শুক্রবার সন্ধ্যায় ৯ নং ওয়ার্ডের দেওয়ানকান্দি গ্রামে সাবেক মেম্বার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও মানবাধিকার সংগঠক নুর মোহাম্মদ খানের সন্ঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া।
এসময় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, স্বপন মুন্সী, আলম মোল্লা, আক্কাস দেওয়ান, রাজ্জাক দেওয়ান, আব্বাস উদ্দিন প্রধান, ইস্পাহানি সরকার, আবদুল মান্নান দেওয়ান, আবদুল হক দেওয়ান সহ নেতৃবৃন্দ।

৯ নং ওয়ার্ডের এলাকায় সারাদিন ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন। তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন। তিনি অতীতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা সকল দূর্যোগে বিপদে আপদে মানুষের পাশে থেকেছেন। তাই তিনি চেয়ারম্যান হিসেবে এই ইউনিয়ন বাসীর পাশে থাকতে চান। এই জন্য তিনি ঘোড়া মার্কা’কে বিজয়ী করার লক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন। এছাড়াও তার পরিবারের সদস্য সহ শুভাকাংখীরাও গণসংযোগ করেছেন।

চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া বলেন, সারাজীবন মোহনপুর ইউনিয়ন বাসীর জন্য কাজ করতে চাই। আমি এই ইউনিয়ন বাসীর সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম, আছি ও থাকবো। আশাকরি উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য জনগণের ভোটে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবোইনশাআল্লাহ। আমি এই ইউনিয়ন’কে একটি পরিকল্পিত আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে চাই।
মাদক, সন্ত্রাস মুক্ত মডেল ইউনিয়ন পরিষদ গড়তে চাই।
এই জন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category